বরিশালে মোটরসাইকেল চালক হত্যায় এক জনের যাবজ্জীবন
নভেম্বর ০২ ২০২০, ০৩:৩৩
বরিশালে মো’টরসাইকেল চালককে গলা কেটে হ’ত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জী’বন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অ’নাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দে’য়া হয়েছে।
রবিবার বিকেলে বরিশাল জে’লা ও দায়রা জজ আদালতের বিচা’রক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘো’ষণা করেন।
দণ্ড’প্রাপ্ত আসামি আমান উল্লাহ বাকেরগঞ্জ উপজে’লার পশ্চিম চরাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
আদালত সূত্র জানায়, আমান উল্লাহ ‘ন’লছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে জনৈক জা’মাল মল্লিকের বাড়ি ভাড়ায় বসবাস করতো। জামালের ছেলে রুমান খলিফা ভা’ড়ায় মোটরসাইকেল চালা’তো। আমান ও রুমা’নের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বি’কেলে রুমান খলিফা আ’মানের সাথে মোটরসাইকেলে বাকেরগঞ্জ যা’য়। রাতে রুমান আমানের বাকেরগঞ্জের বাড়িতে অ’বস্থান করে। ওই রাতেই তু’চ্ছ বিষয় নিয়ে রুমানকে হ’ত্যা করে আমান।
এ ঘটনায় ২০১৮ সা’লের পহেলা জানুয়ারি বাকেরগঞ্জ থানা’য় একটি হত্যা মামলা করেন ঝালকা’ঠির নলছিটি উপজেলার খোন্তাখালী এ’লাকার রুমান খলিফার বাবা বাদশা খ’লিফা। আমান উল্লাহ ১৬৪ ধারায় রুমান হত্যা’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
২০১৮ ‘সালের ২৮ মে বাকেরগঞ্জ থানার এস’আই শেখ মো. জাহিদুল আলম আসা’মি আমানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এ মামলার অভি’যোগপত্র দেন। আদালতে ২০ জ’নের সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার অভিযো’গ প্রমাণিত হওয়ায় ওই রায় ঘোষণা করেন বিচারক। রা’য় ঘোষণার পরপরই আসামিকে বরি’শাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হ’য়। রাষ্ট্রপ’ক্ষে পাবলিক প্রসি’কিউটর এ কে এম জাহাঙ্গীর মামলা প’রিচালনা করেন।


























































































