জগন্নাথপুরে শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার
অক্টোবর ১৪ ২০২০, ০৪:৫৬
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জাকির মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আসামীকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় এএসআই শাহীন চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ মঙ্গলবার ভোরে ছদ্ম বেশে বিশেষ অভিযান পরিচালনা করে শিশু হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকির মিয়া(২৫) কে গ্রেফতার করে। সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
জগন্নাথপুর থানার এএসআই শাহীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত শিশু হত্যা মামলার পলাতক আসামী জাকিরকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।




























































































