দিনাজপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন করেছে কৃষক সমিতি
উত্তরবঙ্গে করোনা নমুনা পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে ওয়ার্কাস পার্টির মানববন্ধন
জুন ১৯ ২০২০, ২১:৩০
দিনাজপুরে বাংলাদেশ কৃষক সমিতির উদ্দ্যোগে দিনাজপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও শ্লোগান নিয়ে এবং ফসলের লাভজনক দাম দাও ও ইউনিয়ন পর্যায়ে সরকারী ধান ক্রয়কেন্দ্র চালুসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখা।
দিনাজপুর প্্েরসক্লাবের সন্মুখ সড়কে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন করেছে সংগঠনটির নেতকর্মীরা ও সর্মথকেরা।
সংগঠনের সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে কৃষকবন্ধন চলাকালে কৃষক সমিতির কেন্দ্রীয় সহ: সভাপতি মোঃ আলতাফ হোসাইন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাড.মেহেরুল ইসলাম, কৃষক সমিতির জেলা সা: সম্পাদক দয়ারাম রায়, কৃষক নেত্রী সবিতা রানী, ইকবাল হাসান, আলিমুজ্জামান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতা এসএম চন্দন, ছাত্র ইউনিয়ন নেতা অনতু বসাক প্রমুখ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বৈশ্বিক বির্পযয় ও দূর্ভিক্ষ মোকাবেলা করতে কৃষির বরাদ্ধ বৃদ্ধিসহ সকল ফসলের লাভজনক মুল্য নিশ্চিকরণের দাবী জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন কর্মহীন মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে তখনও ক্ষুদ্র ঋনদানকারি এনজিও গুলো সুদের কিস্তি আদায় করার জন্য ঋনগ্রহিতাদের উপর চাপ দিচ্ছে। তারা এনজিও গুলোর সুদের কিস্তি আদায় বন্ধে ব্যবস্থা নিতে দাবী করেন।
এছাড়াও মানববন্ধনে বক্তারা কৃষককে বাঁচাতে হলে সরাসরি কৃষকের কাছ হতেই ধান ক্রয় এবং দিনাজপুরের টমেটো সংরক্ষনাগার নির্মানের দাবী করেন।
উত্তরবঙ্গে করোনা মোকাবেলায় হাবিপ্রবি সহ আরো নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে ওয়ার্কাস পাটির মানববন্ধন অনুষ্ঠিত
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- উত্তরবঙ্গে করোনা মোকাবেলায় নমুনা পরিক্ষার জন্য দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে আরো করোনা ভাইরাস পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কাস পাটি দিনাজপুর জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকেরা।
করোনার নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বৃস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশের ওয়ার্কাস পাটির নেতাকর্মী ও সমর্থকেরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার কোটির অধিক মানুষের বসবাস। অথচ এই ৪ জেলার মানুষের জন্যে মাত্র একটি করোনা নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে মাত্র ১৮৮টি নমুনা পরিক্ষা করা সম্ভব। যা করোনা ভাইরাস মোকাবেলায় মোটেও সন্তোষজনক নয় এতে করে আমাদের করোনার ঝুকি থেকেই যাচ্ছে।
তারা সরকারের কাছে দাবী করে বলেন, মরণব্যাধি করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে এ অঞ্চলে আরো বেশী বেশী নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে। মানববন্ধনে নেতাকমীদের প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে সর্বস্তরে সচেতনতামুলক কর্মসুচী চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটর সদস্য মো: হবিবর রহমান, জেলা কমিটির সদস্য রবিউল আউয়াল খোকা, আবুল হোসেন, আমিনুল করিম আমু, বিমল আগরওয়াল প্রমুখ।


























































































