শিল্পী গীতিকার ও সুরকার মোঃ জহিরুল ইসলাম

তুমি যাবে চলে আমি জানতাম

জানুয়ারি ১৭ ২০২৬, ১৯:৪১

Spread the love

তুমি চলে যাবে আমি জানতাম,
তবু কেন যে মন মানে না
চোখের ভাষায় বলোনি কিছু,
নীরবতাই ছিল তোমার চেনা।

হাসির আড়ালে জমে ছিল বিদায়,
আমি দেখেও দেখিনি
ভিড়ের মাঝে একা হয়ে যাওয়া,
সেই গল্পটা বুঝিনি।একসাথে বসে বলা না বলা,
অসংখ্য কথার ঋণ
আজ নিঃশব্দ ঘরে ঘুরে ফিরে,
সবাই শুধু স্মৃতির দিন।

তুমি বলেছিলেথাকবো পাশে”,
সময়টা মিথ্যে হলো
ক্যালেন্ডারের পাতায় পাতায়,
তোমার নামই শুধু রইলো।

কিছু মানুষ আসে জীবন জুড়ে,
থাকে না সময়ের শেষ পর্যন্ত
তবু তাদের ছায়া পড়ে থাকে,
মন নামের প্রতিটি অন্ধকারে, প্রতিটি প্রান্তে।

গানের কথা ও সুর: মোঃ জহিরুল ইসলাম।

গানের কথা, সুর ও শিল্পী: মোঃ জহিরুল ইসলাম

https://www.youtube.com/watch?v=NLe_oVdK_Yo&list=RDNLe_oVdK_Yo&start_radio=1



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »