আসসালামু আলাইকুম। আপনাকে শ্রদ্ধা করি। আপনার উদ্দেশ্যে কিছু কথা লিখলাম। আপনি যেটা করছেন, আমার মনে হয় সেই কাজটি আপনার নয়। নকল পাহারা দিতে সিসি ক্যামেরা দেখা, দৌড়ে দৌড়ে খাতা টেনে নেয়াও আপনার কাজ নয়।
বাংলাদেশে যখন প্রথম, প্রাক-প্রাথমিক বিদ্যালয় গবেষণা করতে সেভ দ্যা চিলড্রেন শিখন প্রোগ্রাম চালু করে এবং শিখন স্কুল পরিচালনা করে। এরপরে প্রাথমিকে শুরু হয়। আমি সেই শিখন প্রোগ্রামে মাস্টার ট্রেনার ছিলাম।
আমার সুনিদ্রিষ্ট কিছু মতামত আছে, ইচ্ছে হলে গ্রহন করতে পারেন নাও পারেন।
প্রথমে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা শপথ বাক্য ঠিক করে দিন, যা বাধ্যতামূলক। প্রতিটি বিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেশত্বাবোধক ও শৃজনশীল গান, নাটিকা, একক অভিনয়সহ সকল অনুষ্ঠানের নির্দেশিকা দিয়ে দিন, যাতে ২য় শ্রেণির একজন ছাত্র মঞ্চে না গায় ‘‘তুমি দিও নাগো বাসর রাতের বাত্তি নিভাইয়া‘‘। শিক্ষকরা হাতে তালি দিলো আর সে ফাষ্ট, সেটা না হোক।
এরপরে স্কুলে ছাত্র-শিক্ষকদের ড্রেস কোড ঠিক করে দিন। সকল স্কুলের গেটের একটি নিদ্রিষ্ট স্থান অবধি শিক্ষার্থীদের স্কুল বাসে আনার ব্যবস্থা করেন, যাতে কর্তাদের শিশুরা দামী গাড়ি নিয়ে স্কুলে না ঢোকে। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়।
আপনি ও আপনার একটি টিম উন্নত দেশে যান, সেখানের কর্মমূখী শিক্ষা ব্যবস্থা দেখুন, শিক্ষা কারিকুলাম দেখুন। সেখানের শেখার পরিবেশ দেখুন, পরীক্ষা পদ্ধতি দেখুন। শিক্ষা বাজেট নিয়ে কাজ করেন।
যেই পদ্ধতিতে পড়াশুনা হচ্ছে তাতে এদেশে আবিস্কারক তৈরী হবেনা। শৃজনশীল শিক্ষার্থীরা তৈরী হবেনা, মেধাবীরা বিদেশ পাড়ি দিবে এবং শুধু মুখস্ত করবে আর খাতায় বমি করবে সেটা কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারেনা, এটি বেকার তৈরীর প্রক্রিয়া। জীবনে সে একটি চাকুরি করবে এবং ঘুষ থেকে বের হতে পারবেনা। তাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার কোনো বিকল্প নাই।
আপনি কমিটি গঠন করুন, সকল উন্নত দেশে ভকেশনাল শিক্ষা খুবই জনপ্রিয়, কিন্তু এদেশে বড় একটি বিনিয়োগ এইখাতে হলেও কেনো এটা আলোর মুখ দেখেনা, সেটি সম্পর্কে পদক্ষেপ গ্রহন করুন।
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করুন, তাদের মোটিভেশন নিয়ে কাজ করুন।
আপনি সিস্টেমের পরিবর্তন করেন, তাহলে হল পাহাড়া দিতে হবেনা।
এই পৃথবীতে খাতায় লেখা পদ্ধতি একটি শিক্ষার মান নির্নয় হতে পারেনা। এই পৃথিবীটা শুধু পরীক্ষা ভালো রেজাল্টকারীদের জন্য নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পরীক্ষায় ভালো করেনি। যা ভালো পারে সেটি করার সুযোগ করে দিন। যার যেই মেধা আছে সেটি খাটানোর সুযোগ করে দিন।