চট্টগ্রাম আনোয়ারা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকার সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭
অক্টোবর ১৭ ২০২০, ২৩:৫৪
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম র্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর রাত ৯.৫৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বরুমচড়া সাকিনস্থ বরুমচড়া রাস্তার মাথা,
ইমাম আজম জমহুরিয়া জামে মসজিদের পূর্বপাশে বাঁশখালী-চট্টগ্রাম পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে
যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে মোঃ জসিম উদ্দিন (৩৯),মোঃ ফারুক (৪০),মোসাঃ সেলিনা (৩০),দের’কে আটক করে । পরবর্তীতে আটককৃতদের কে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ডান পাশের দরজায় সংযুক্ত সাউন্ড বক্সের পাশে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৯,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। (ঢাকা-মেট্রো-গ-২৭-৫৮৮৯) প্রাইভেটকার জব্দ করা হয়।
তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অ লের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৭ লক্ষ ২৫ হাজার টাকা এবং উদ্ধারকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।


























































































