আজকের ঝলক নিউজ

ইলেন ভূট্টোর জয় সহজ হয়ে যাচ্ছে

Spread the love

ইলেন ভূট্টোর জয় সহজ হয়ে যাচ্ছে

ঝালকাঠী-২ আসনের বিএনপি মনোনিত ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর জয় সহজ হয়ে যাচ্ছে, সমিক্ষায় দেয়া যায় , ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর স্বামী মরহুম ‍জুলফিকার আলী ভূট্টো ২০০০ সাথে মৃত্যুবরণ করলেও ঐ জনপদের উন্নয়নের জন্য, মানুষের মনে এখনো যায়গা করে রেখেছেন। যার ফলশ্রুতিতে জুলফিকার আলী ভূট্টোর স্ত্রী হিসেবে ইলেন ভূট্টোর একটি জনপ্রিয়তা রয়েছে এবং একটি ভোট ব্যাংক রয়েছে, তা অন্য প্রার্থীদের তুলনায় তাকে এগিয়ে রাখছে। 

শুরুর দিকে ঝালকাঠীর কিছু নেতাকর্মী নমিনেশন প্রত্যাশা করায় ইলেন ভূট্টোর পক্ষে অবস্থান না নিলেও, তারেক জিয়া দেশে আসার পরে এবং চুড়ান্ত মনোনায়ন দেয়ার পরে এখন সবাই তার পক্ষেই অবস্থান নিয়েছেন।

এছাড়াও দলীয় কিছু নেতাকর্মীদের মধ্যে কিছুটা দূরত্ব থাকলেও ইলেন ভূট্টো তা কমিয়ে আনতে পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি সবাইকে নিয়েই কাজ করার ঘোষণা দিয়েছে, বিধায় যারা তার কাছ থেকে কিছুটা দূরে ছিলো সেই দূরত্বও কমে গেছে।

ইছাড়াও ইলেন ভূট্টোর নিজস্ব কর্মী রয়েছে যারা দেশের বিভিন্ন এলাকায় কাজ-কর্মে ব্যস্ত তারা সঠিক সময়ে নিজ নিজ এলাকায় গিয়ে ইলেন ভূট্টোর পক্ষে কাজ করবেন বলে জানাগেছে। এছাড়া স্থানীয়,উপজেলা, জেলা ও জাতীয় পযায়ের নেতৃবৃন্দ তার পক্ষেই অবস্থান করছেন।

এ বিষয় মোল্লারহাটের রাজু আহম্মেদ এর সাথে আলোচনা করলে তিনি জানান,   ইলেন ভূট্টো মেহেন্দীগঞ্জের ঐতিয্যবাহী রাজনৈতিক পরিবারের মেয়ে, একইভাবে তিনি নলছিটি মোল্লারহাটের ঐতিয্যবাহী মোল্লাবাড়ির সাবেক সবচেয়ে জনপ্রিয় এম,পি মরহুম জুলফিকার আলী ভূট্টোর স্ত্রী। নলছিটি-ঝালকাঠীর মানুষ এখনো জুলফিকার আলী ভূট্টো পাগল, এছাড়া ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ৫ বছর এমপি ছিলেন তিনি কারো কোনো ক্ষতির কারণ হননি। একজন এমপি সবার মন জুগিয়ে চেষ্টা করেন তবে সবারই সীমাবদ্ধতা আছে, তাই তার উপরে কারো ক্ষোভ নেই। তিনি এলকায় খুবই জনপ্রিয় এবং ভূট্টোর আদর্শ ধারণ করেন এবং বেগম খালেদা জিয়ার নীতিকে আদর্শ মেনে রাজনীতি করেন, ইলেন ভূট্টো কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেননা, তার জন্য সবার দরজা খোলা। তিনি সবার সাথে হেসে কথা বলেন এবং উপকার ছাড়া কোনো প্রকার প্রতিহিংসা করেন না এটা সবচেয়ে বড় পাওয়া।  এছাড়া  ঝালকাঠী -২ আসনের নারীদের কাছে খুবই পছন্দের প্রার্থী ইলেন ভূট্টো। ঝালকাঠীতে জামাত ও চরমোনাই জোট না হওয়ায় তিনি বড় অংকের ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে এলাকার ভোটারগণ মনে করেন’’। 

ঝালকাঠীতে খোঁজ নিয়ে জানাগেছে, এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে, বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে বিভিন্নভাবে তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

ইলেন ভূট্টো বিএনপি থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।তিনি এই আসনে আগেও সংসদ সদস্য ছিলেন — ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আমির হোসেইন আমুকে হারিয়ে জেতেছিলেন। ইলেন ভূট্টো বিএনপির মধ্যে একজন অভিজ্ঞ নারী রাজনীতিক হিসেবে বিবেচিত।

অনেকে মনে করেন পুরাতন এমপি হিসেবে নারী প্রার্থী হিসেবে জয়লাভ করলে তার মন্ত্রী হওয়ার সম্ভবনা তৈরী হবে।

ইলেন ভূট্টো নমিনেশন পাওয়ায় খুশি জনগন

তৃণমূলে জনপ্রিয় ইলেন ভূট্টো

Exit mobile version