কলাপাড়ায় লানিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
কলাপাড়া উপজেলায় CARE for Women (Climate Adaptation and Resilience Empowerment) Project এর লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
১৭ই নভেম্বর ২০২৬ইং তারিখ রোজ মঙ্গবার সকাল ১১.০০টায় কলাপাড়া উপজেলা প্রসাশন হল রুমে লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। গেটস ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আভাস, স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন, বিন্দু নারী উন্নয়ন সংগঠন CARE for Women (Climate Adaptation and Resilience Empowerment))প্রকল্পটি বাস্তবায়ন করছে। লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য হলো প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন, সফলতা ও চ্যালেঞ্জসমূহ প্রকল্পের নারী কৃষক ও সংশ্লিষ্ঠ স্টেকহোল্ডারদের সঙ্গে বিনিময় করা।
উক্ত লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রিমা আক্তার, উপস্থিত ছিলেন আভাস এর উপ-নির্বাহী পরিচালক জনাব জান্নাতুন নাঈম ঐশী। এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড জনাব ইমতিয়াজ হৃদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও ম্যানেজার মোহাম্মদ মুনিরুজ্জামান, কোস্ট ফাউন্ডেশনের ডিসট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার মো.জহিরুল ইসলাম, বিন্দুর মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার এস.কে শাওন আহমেদ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রকল্পের নারী কৃষকগন। আরো উপস্থিত ছিলেন আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্পের সকল কর্মীবৃন্দ এবং ফিল্ড মবিলাইজার বৃন্দ।
কর্মশালায় নারী কৃষকদের জীবিকা ও কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষি চর্চা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সরকারি সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বনির্ভর গোষ্ঠী SHG কার্যক্রম নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে অর্জিত ইতিবাচক পরিবর্তন, বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে এসব উদ্যোগের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেছেন।
অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নারী কৃষকদের সরকারি কৃষি সহায়তা পাওয়ার প্রক্রিয়া, কৃষি কার্ডের জন্য আবেদন এবং কৃষি উপকরণ সহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। তিনি নারী কৃষকদের কৃষি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সরকারি সেবা গ্রহণে সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার নারী কৃষকদের উৎসাহিত করে বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোট পরিসরে কৃষি ও ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হবে। শুরুতেই বড় অঙ্কের ঋণ নেওয়ার প্রয়োজন নেই। ঋণ পরিশোধের সক্ষমতা না থাকলে ঋণ না নিয়ে অল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে কাজ শুরু করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি পরিকল্পিতভাবে আয় বৃদ্ধি, সঞ্চয় এবং ধীরে ধীরে ব্যবসার পরিসর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ওয়ার্কশপে নারী কৃষকরা Care for Women প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আগে ও পরের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা কৃষি প্রশিক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি, ভার্মি কম্পোস্ট তৈরি, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা এবং দলীয় উদ্যোগের মাধ্যমে কীভাবে নিজেদের কৃষিকাজ ও জীবিকার উন্নয়ন করেছেন, তা শেয়ার করেন। পাশাপাশি কৃষিকাজে তাঁদের অর্জন, বিভিন্ন প্রতিবন্ধকতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথাও তুলে ধরেন। তাঁরা জানান, প্রকল্প থেকে পাওয়া জ্ঞান, প্রশিক্ষণ ও সহযোগিতা তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নিজেদের উদ্যোগে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।
এনজিও কর্মীদের মধ্যে চাকুরী সন্তুষ্টির অভাব
https://www.youtube.com/watch?v=kmcBhMz6MWc&list=RDkmcBhMz6MWc&start_radio=1
